ঢাবি শিবির নেতা মহিউদ্দিন অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মাস্টার্সে সিজিপিএ-৪!

০১ অক্টোবর ২০২৪, ১১:৪৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
মহিউদ্দিন খান

মহিউদ্দিন খান © সংগৃহীত

আগামীকাল বুধবার (২ অক্টোবর) ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। তবে এরই মাঝে প্রকাশ পেয়েছে ঢাবি শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদকের নাম-পরিচয়। তাঁর নাম মহিউদ্দিন খান। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে সংগঠনটির একটি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, মহিউদ্দিন খান ঢাবির লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের সেশনের ছাত্র। অনার্সে তাঁর সিজিপিএ ৩.৯৩। এককভাবে তিনি প্রথম শ্রেণিতে প্রথম। আর মাস্টার্সের প্রথম সেমিস্টারে সিজিপিএ-৪ এ চার পেয়েও প্রথম হন তিনি।

বর্তমানে তিনি মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়ন করছেন। তাঁর বাড়ি জয়পুরহাট জেলায়। 

এর আগে গত ২১ সেপ্টেম্বর শাখার সভাপতি সাদিক কায়েম আত্মপ্রকাশ করেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের মাস্টার দা সূর্যসেন হলের শিক্ষার্থী। পরদিন ২২ সেপ্টেম্বর সেক্রেটারি এস এম ফরহাদ আত্মপ্রকাশ করেন। তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হলে থাকতেন।

মিরপুরে স্বাস্থ্য কেন্দ্র গুড়িয়ে দেওয়া নিয়ে সরকারের ৪ প্রশ্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইউআই গ্রিনমেট্রিক র‍্যাংকিং ২০২৬: দেশসেরা পরিবেশবান্ধব বিশ্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতকে ‘গুপ্ত বাহিনী’ বললেন বিদ্যুৎমন্ত্রী টুকু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ক্লিনিকে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কিনা—তদন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বকাপ জয়ের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬