সচিবালয়ে প্রভাব বিস্তার করতে যাওয়া তানভীর নামে কোনো সমন্বয়ক নেই: আবু বাকের

১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৯ PM

© সংগৃহীত

তানভীর নামের এক ব্যক্তি সমন্বয়ক পরিচয়ে সচিবালয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার। শনিবার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।

আবু বাকের জানান, ‘বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জানা গেছে জনৈক তানভীর নামের একজন ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে সচিবালয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এ বিষয়ে আমরা স্পষ্টভাবে জানাতে চাই, তানভীর নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কেন্দ্রীয় সমন্বয়ক নেই।’

এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড জনস্বার্থবিরোধী এবং ছাত্র আন্দোলনের আদর্শ ও লক্ষ্যের বিরুদ্ধ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণ এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। জনগণের আস্থার প্রতি আমাদের শ্রদ্ধা ও প্রতিশ্রুতি অটুট।

দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুয…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতায় নোবিপ্রবি শিক্ষকদের সংশ্লিষ্টতা অন…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক ও গোপন তৎপরতা, …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন…
  • ০৬ আগস্ট ২০২৬
জবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষি…
  • ০৬ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬