বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালে অন্তর্বতীকালীন সরকারের শপথ: নাহিদ

০৭ আগস্ট ২০২৪, ১২:৩৮ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ AM
সাংবাদিকদের সাথে কথা বলছেন সমন্বয়ক নাহিদ ইসলাম

সাংবাদিকদের সাথে কথা বলছেন সমন্বয়ক নাহিদ ইসলাম © টিডিসি ফটো

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে রাজি হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি কাল বুধবার বা পরবর্তী দিন বৃহস্পতিবার প্যারিস থেকে ঢাকায় ফিরছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার রাতে বঙ্গবভনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে সর্ব সম্মতিক্রমে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

নাহিদ ইসলাম জানান, ড. মুহাম্মদ ইউনূসের একটি ছোট অপারেশন হয়েছে। তিনি এখন প্যারিসে আছেন। আজ অথবা আগামীকাল তিনি বাংলাদেশে আসবেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন সরকারের বিষয়ে আপনাদের জানানো হবে। এর মধ্যেই সরকার শপথ গ্রহণ করবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: কাল বা পরশু প্যারিস থেকে দেশে ফিরছেন ড. মুহাম্মদ ইউনূস

এর আগে বিষয়টি নিয়ে বিবিসিকে ড. মুহাম্মদ ইউনূস বলেন, যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন, তাঁরা যখন এই কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করেন, তাহলে আমি কীভাবে তা প্রত্যাখ্যান করি?

গতকাল সোমবার কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর শুরু হয় দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া। বিষয়টি নিয়ে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বঙ্গভবন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ ভেঙে দিয়ে অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

আরও পড়ুন: প্রতিহিংসার নয়, শান্তির বাংলাদেশ চাই: বঙ্গভবন থেকে বেরিয়ে নাহিদ

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে ফ্রান্সের প্যারিসে আছেন। তিনি শিগগিরই ঢাকা ফিরবেন বলে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ বিবিসিকে জানিয়েছেন।

ভোররাতে এক ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করে বলেন, তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তিনি ছাত্র-জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছেন।

নাহিদ ইসলাম আরও বলেন, তাঁরা সকালের মধ্যেই এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চান। রাষ্ট্রপতির কাছে আহ্বান রেখে নাহিদ বলেন, দ্রুত সময়ের মধ্যে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক।

সম্পর্কের বিচ্ছেদ, ছাত্রী হোস্টেলের সামনে প্রেমিকের বিষপান
  • ১১ মে ২০২৬
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১১ মে ২০২৬
মা দিবসে ছেলের হাতে মা খুন
  • ১০ মে ২০২৬
দিনাজপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব-ট্যা…
  • ১০ মে ২০২৬
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতীয় সেমিনার ও শিক্…
  • ১০ মে ২০২৬
আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের ৯ম ম…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9