স্বল্পমূল্যে আইইএলটিএস কোর্স করাবে ছাত্রশিবির, আবেদন করবেন যেভাবে

২২ অক্টোবর ২০২৬, ১০:০৭ AM
ছাত্রশিবির লোগো

ছাত্রশিবির লোগো © টিডিসি সম্পাদিত

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে অনলাইন বেসিক আইইএলটিএস ও ‘রোড টু হায়ার স্টাডি কোর্স–২০২৬’ চালু করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ। দুই মাস মেয়াদি এ কোর্সে নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর থেকে কোর্সটির কার্যক্রম শুরু হবে। এতে অংশ নিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে ২৭ অক্টোবরের মধ্যে। সপ্তাহে তিন দিন—শনিবার, সোমবার ও বুধবার রাত ৯টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে সরাসরি ক্লাস অনুষ্ঠিত হবে।

কোর্সটিতে মোট ২৪টি ক্লাস থাকবে। প্রতিটি ক্লাসের মেয়াদ এক ঘণ্টা। আইইএলটিএস প্রস্তুতির পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি ও এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ধারণা দিতে চারটি বিশেষ সেশনের আয়োজন করা হয়েছে। প্রতিটি সেশনের সময়কাল দুই ঘণ্টা। অংশগ্রহণকারীদের সুবিধার্থে এসব সেশনের ভিডিও রেকর্ডিংও সরবরাহ করা হবে।

কোর্সটিতে প্রশিক্ষক হিসেবে থাকছেন ইঞ্জিনিয়ার নাঈম হোসেন। তিনি ব্রিটিশ কাউন্সিলের সাবেক প্রশিক্ষক। তার আইইএলটিএস ব্যান্ড স্কোর ৮.৫। কোর্সটি সফলভাবে সম্পন্নকারীদের সনদ দেওয়া হবে।

আগ্রহী শিক্ষার্থীরা এই লিংকে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন। কোর্সের পাঠ্যক্রমের বিস্তারিত জানতে আয়োজকদের দেওয়া সিলেবাস লিংক ব্যবহার করা যাবে।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950