পঞ্চগড়ে ১ টাকায় ৪ লাউ, ঢাকায় এক লাউ ৪০

একদিকে সিন্ডিকেট করে কৃষকদের পথে বসাবে, অন্যদিকে কৃষক কার্ডের গল্প শোনাবে

২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৮ PM
মো. আবু সাদিক কায়েম

মো. আবু সাদিক কায়েম © সংগৃহীত

পঞ্চগড়ে কৃষকের কাছ থেকে এক টাকায় চারটি লাউ কেনা গেলেও ঢাকার খুচরা বাজারে প্রতিটি লাউ ৪০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম। শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, পঞ্চগড়ে এক টাকায় ৪টি লাউ বিক্রি করছেন কৃষকরা। অথচ ঢাকায় খুচরা বাজারে প্রতিটি লাউয়ের দাম ৪০ টাকারও বেশি। লাভের টাকা পুরোটাই যাচ্ছে সিন্ডিকেটের পকেটে। এসব সিন্ডিকেট কারা চালায় সেটা আমরা সবাই জানি। একদিকে সিন্ডিকেট করে কৃষকদের পথে বসাবে, আরেকদিকে কৃষক কার্ডের গল্প শোনাবে, এটাই ক্ষমতাসীনদের কার্ডের রাজনীতি। 

পোস্টে সাদিকে কায়েম লেখেন, এবার সারের ডিলারশিপ নিয়ে সারাদেশে নজিরবিহীন দুর্নীতি হয়েছে। কোনো নিয়মনীতি বা যোগ্যতা ছাড়াই দলীয় নেতাকর্মী ও আত্মীয়স্বজনদের কাছে ১৫-২০ লাখ টাকায় একেকটা ডিলারশিপ বিক্রি করেছে বিএনপির এমপিরা। এদিকে কৃষক সার পাচ্ছে না, উৎপাদন খরচ বাড়ছে, খুচরা বাজারে চড়াদামে সবজি কিনতে বাধ্য হচ্ছে ক্রেতারা। এই মাফিয়াদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, কৃষকদের বাঁচাতে হবে, জনগণকে বাঁচাতে হবে।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950