বুধ অথবা বৃহস্পতিবার দেশে ফিরছেন ড. মুহাম্মদ ইউনূস

০৭ আগস্ট ২০২৪, ১২:২৯ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ AM

© ফাইল ফটো

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে রাজি হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি আজ বুধবার (৭ আগস্ট) বা আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) প্যারিস থেকে ঢাকায় ফিরছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাতে বঙ্গবভনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে সর্ব সম্মতিক্রমে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

বিষয়টি নিয়ে বিবিসিকে ড. মুহাম্মদ ইউনূস বলেন, যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন, তাঁরা যখন এই কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করেন, তাহলে আমি কীভাবে তা প্রত্যাখ্যান করি?

গতকাল সোমবার কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর শুরু হয় দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া। বিষয়টি নিয়ে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বঙ্গভবন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ ভেঙে দিয়ে অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে ফ্রান্সের প্যারিসে আছেন। তিনি শিগগিরই ঢাকা ফিরবেন বলে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ বিবিসিকে জানিয়েছেন।

ভোররাতে এক ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করে বলেন, তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তিনি ছাত্র-জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছেন।

নাহিদ ইসলাম আরও বলেন, তাঁরা সকালের মধ্যেই এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চান। রাষ্ট্রপতির কাছে আহ্বান রেখে নাহিদ বলেন, দ্রুত সময়ের মধ্যে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক।

শিক্ষকদের উৎসব ভাতায় ২৮৫ কোটির অভাব, চাহিদা না থাকলেও ৫১৬ …
  • ১৮ জুলাই ২০২৬
দুবাইয়ে ব্যবসার প্রলোভন দেখিয়ে ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার…
  • ১৮ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে আড়ং, কর্মস্থল ঢাকা, আবেদন ২৫ জুলাই পর্যন্ত
  • ১৮ জুলাই ২০২৬
জুলাই শহীদ স্মরণে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই কো…
  • ১৮ জুলাই ২০২৬
পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল ২ এইচএসসি পরীক্ষার্থ…
  • ১৮ জুলাই ২০২৬
শুটিং ফেডারেশনের নতুন সভাপতি লে. জেনারেল মাইদুর রহমান, সম্প…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence