উত্তরায় আ.লীগ-শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আন্দোলনকারীদের দখলে সড়ক

০৪ আগস্ট ২০২৪, ১২:৪৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
উত্তরায় আ.লীগ-শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

উত্তরায় আ.লীগ-শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া © সংগৃহীত

সারাদেশে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন। রবিবার (৪ আগস্ট) এ কর্মসূচির সমর্থনে রাজধানীর উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ। এ সময় আজমপুর থেকে আওয়ামী লীগের একটি গ্রুপকে শিক্ষার্থীদের ধাওয়া দিতে দেখা যায়। এরপর শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দেন তাদের।

এতে আওয়ামী কর্মীরা পিছু হটলেও পুলিশ আর শিক্ষার্থীদের মধ্যে মুখোমুখি পরিবেশ তৈরি হয়েছে।

এরপর দুপুর একটার দিকে হাউস বিল্ডিং থেকে জসীমউদ্দিন পর্যন্ত ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক দখলে নেন বিক্ষোভকারীরা। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ চলছে।

অন্যদিকে মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ নেতা–কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। রোববার সকাল পৌনে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

চিকিৎসক ছাড়াই চলছে স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তার নিয়োগে অনেক খ…
  • ০৬ আগস্ট ২০২৬
সিঙ্গারা-সমুচা খাওয়ানোর প্রলোভন, স্কুল শিক্ষার্থীদের মিছিলে…
  • ০৬ আগস্ট ২০২৬
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি…
  • ০৬ আগস্ট ২০২৬
ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতা…
  • ০৬ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐক্যের সংস্কৃতি নষ্ট হতে দেওয়া যাবে…
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজো…
  • ০৬ আগস্ট ২০২৬