শাহবাগে সংঘর্ষে আহত ৫ জন ঢামেকে

০৪ আগস্ট ২০২৪, ১২:০৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৭ AM

© সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটছে। আন্দোলনকারীর সাথে ছাত্রলীগ, আওয়ামী লীগসহ সরকারদলীয় বিভিন্ন সংগঠনের সংঘর্ষ বাধে। এতে আহত হন বেশ কয়েকজন।

রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগ থেকে এই সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসতে শুরু করেন আহতরা। বেলা পৌনে বারোটার মধ্যে অন্তত ৫ জন হাসপাতাল এসেছেন।

আহতরা হলেন- মাহিন (২৫), হাসিবুর রহমান (৩০), সুভাষ (২৪), তানভির রহমান (২০) ও সেলিম (৪০)।

আহতরা জানান, আজ শাহবাগে কর্মসূচিতে যোগ দিয়েছেন শতশত আন্দোলনকারী। তখন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর আক্রমণ করে। তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এতে তারা আহত হন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষ…
  • ০৬ আগস্ট ২০২৬
রেকর্ড ২০০০ কোটিতে দিয়োমান্দেকে দলে ভেড়াল রিয়াল মাদ্রিদ
  • ০৬ আগস্ট ২০২৬
সহকারী শিক্ষকের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগারে
  • ০৬ আগস্ট ২০২৬
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ০৬ আগস্ট ২০২৬
দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে চলছে নানা সম…
  • ০৬ আগস্ট ২০২৬
পদ ফিরে পেলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি
  • ০৬ আগস্ট ২০২৬