শাহবাগ মোড় অবরোধ

০৩ আগস্ট ২০২৪, ০৮:৩৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM
শাহাবাগ মোড় অবরোধ

শাহাবাগ মোড় অবরোধ © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা শাহাবাগ মোড় অবরোধ করেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে  আন্দোলনকারীদের একটি অংশ মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেছেন। এসময় বিক্ষোভকারীদের কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে পানির বোতল ছোড়েন। এ সময় আন্দোলনকারীদের একাংশ শাহবাগ থানার সামনে মানবঢাল তৈরি করেন

শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করা হয়। এরপর সেখানে আরও ঘণ্টাখানেক বিক্ষোভের পর সাড়ে ৬টার দিকে আন্দোলনকারীরা শহীদ মিনার এলাকা ছাড়তে শুরু করেন। 

আন্দোলনকারীদের আরেকটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা ৭টার দিকে তারা শাহবাগে বিক্ষোভ করছিলেন। একই সময় কেন্দ্রীয় শহীদ মিনারেও অবস্থান করছিলেন হাজারো মানুষ।

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই তথ্যচিত্রের ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্র…
  • ০৬ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬
৫৭% স্বাস্থ্যকর্মী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
বাংলাদেশে আসছেন ভারত ও পাকিস্তানের জননন্দিত দুই তরুণ স্পিকার
  • ০৬ আগস্ট ২০২৬
১১ মাসের রিদা লড়ছে ব্লাড ক্যানসারের বিরুদ্ধে, চিকিৎসায় প্রয়…
  • ০৬ আগস্ট ২০২৬