খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

০২ আগস্ট ২০২৪, ০৫:০৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ © সংগৃহীত

সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বিকালে বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা গল্লামারী পৌঁছালে জিরোপয়েন্ট থেকে টিয়ার শেল ছোড়ে পুলিশ। 

এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হটে। পরে জিরোপয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা।

সেখানে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া নিয়ে বিকেল ৪টার দিকে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। জিরোপয়েন্ট মোড়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা। অন্যদিকে রূপসা সেতু বাইপাসের দুই পাশে রয়েছে পুলিশ। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের লক্ষ্য করে পুলিশ একের পর এক টিয়ালসেল ও রাবার বুলেট ছুড়ছে।

এর আগে শুক্রবার দুপুর ২টায় খুলনা নিউ মার্কেট এলাকা থেকে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে গণমিছিল বের করেন শিক্ষার্থীরা। 

প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৪৬ জেলার বঞ্চিত প্রার্থীরা, কর্ম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় আরও এক দফায় বাড়ছে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শেষ রাতে, ফলাফল ১ অক্টোবর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬