‘এই টাকা গলা দিয়ে নামবে না’— নিহত তানভীরের বাবা

৩০ জুলাই ২০২৪, ১২:২২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ AM
তানভীর আহমেদ

তানভীর আহমেদ © সংগৃহীত

দেশে চলমান কোটা আন্দোলনে গত ১৮ জুলাই চট্টগ্রাম নগরীর বহাদ্দারহাটে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে নিহত হন তানভীর আহমেদ (১৯)। আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আমন্ত্রণ পেয়েছিলেন তানভীরের বাবা বাদশা মিয়াও। তবে ছেলের মৃত্যুর পর কোনো সাহায্য-সহযোগিতা গ্রহণ করতে চাননি বলে সাক্ষাতে যাননি তিনি।

তানভীরের বাবা বলেন, ‘আমাদের এমপি সাহেব বলেছিলেন ঢাকায় যেতে। আমি যেতে রাজি হইনি। 'ছেলের মৃত্যুর পর এর জন্য টাকা নিতে পারব না। এই টাকা গলা দিয়ে নামবে না।’

গণ মাধ্যমকে তিনি আরও বলেন, ‘এসএসসি (দাখিল) পরীক্ষার পর ছেলেকে বলেছিলাম ব্যবসা করতে। কিন্তু ছেলে বলল, একটু পড়াশোনা করে দেখি। চলমান উচ্চ মাধ্যমিকের (এইচএসএসি) পাঁচটি পরীক্ষাও দিয়েছিল। কিন্তু এরমধ্যেই ছেলে ফিরল লাশ হয়ে।’

আরও পড়ুন: ভাইয়ের সন্ধান চেয়ে প্ল্যাকার্ড হাতে ছোটবোনের আকুতি

বাদশা জানান, তার ছেলের মাথা ও পিঠে ছিল গুলির চিহ্ন।

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামাছছড়া ইউনিয়নের বাসিন্দা বাদশা মিয়া ও সানোয়ারা বেগমের তিন ছেলের মধ্যে তানভীর ছিলেন সবার বড়।তার বাবা বাদশা মিয়া মহেশখালীর চাষিদের কাছ থেকে পান কিনে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় পান বিক্রি করেন।

বাদশা বলেন, ‘আমি গরিব মানুষ। সব সন্তানকে পড়ালেখা করানো সম্ভব নয়। এজন্য তানভীরকে বলেছিলাম পড়াশোনা বাদ দিয়ে ব্যবসা শুরু করতে। কিন্তু ছেলে বলল পড়বে।’

তাই স্থানীয় ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা থেকে ৫০ হাজার টাকা ঋণ করে ছেলেকে চট্টগ্রামের সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজে শহরে ভর্তি করেন বাদশা। 

ছেলেকে যারা এভাবে হত্যা করেছে, তার বিচার খোদাকে দিয়েছেন বলেও তিনি জানান। ‘জানাজার মাঠে আমি বলেছিলাম, কারও কাছে বিচার চাই না। খোদার কাছে বিচার দিয়েছি।’

কলেজে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ পদে ৩৮ শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে য…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে আবেদনের ফল প্রকাশ ও ভর্তির তারিখ পরিবর্তন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শৌচাগারের কথা বলে পালিয়ে যায় পিচ্চি রাজা, ৫ পুলিশ সদস্য বরখ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাতের আঁধারে শুরু হওয়া ভাঙন সকালেই নিয়েছে ভয়াবহ রূপ, প্লাবন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬