ছাত্র শক্তির আহ্বায়ক আখতার রিমান্ডে

১৮ জুলাই ২০২৪, ০৭:৫৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM

© সংগৃহীত

পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানার মামলায় ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নিজাম উদ্দিন ফকির এ তথ্য জানিয়েছেন। 

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আখতার হোসেনসহ কয়েকজন শিক্ষার্থী টিএসসিতে জড়ো হন। এ সময় তাদের টিএসসি থেকে সরে যাওয়ার আহ্বান করে পুলিশ। একপর্যায়ে বসে পড়েন আখতার হোসেন। তখন তাকে কয়েকজন পুলিশ সদস্য প্রিজনভ্যানে তুলে নেন।

পরে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার আখতার হোসেনের নামে শাহবাগ থানায় মামলায় করেন ওই থানার উপ-পরিদর্শক সানারুল হক। মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

নতুন করে একাডেমিক স্বীকৃতি-পাঠদানের অনুমতি পাচ্ছে আরও ১৪ শি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে যোগ্যপ্রার্থী বাদ দেওয়ার প্রতিবাদে লাল কা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও ৪ হল প্রভোস্ট নিয়োগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহবাগ মেট্রো স্টেশনে আইডিয়াল কলেজ শিক্ষার্থীকে মারধর ঢাকা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৭ দিনের সফরে জাপানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬