স্বাস্থ্যকেন্দ্র ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভের ডাক ছাত্রশক্তির

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ AM
ছাত্রশক্তির লোগো

ছাত্রশক্তির লোগো © টিডিসি সম্পাদিত

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র দখল ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রামপুরার আফতাবনগর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। 

এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নিউগ্রিনি প্রপার্টিজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার পর লাইভ ভিডিওতে আসেন সালমান মুক্তাদির। ওই ভিডিওতে স্টুডিওর ভাঙচুর ও লুটপাটের চিত্র দেখা যায়। সিসি ক্যামেরাসহ স্টুডিওর সব যন্ত্রাংশ লুট করা হয়েছে। রুমের বিভিন্ন জিনিসপত্রও লুটপাট করা হয়েছে। পরে সেগুলো ভেঙে তছনছ করে ফেলা হয়।

সালমান মুক্তাদিরের অভিযোগ, বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এরপর প্রতিশোধ হিসেবে স্টুডিওতে হামলা, ভাঙচুর ও ছিনতাই করা হয় বলে দাবি করেন তিনি।

এরও আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

হামলার সময় প্রায় ২৫০ জন মুখোশধারী ব্যক্তি সেখানে প্রবেশ করেন বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। তারা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে প্রতিষ্ঠানে প্রবেশ করেন বলে দাবি করা হয়। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভেঙে ফেলা হয়। সেখানে অন্য একটি সংগঠনের সাইনবোর্ডও টাঙিয়ে দেওয়া হয়।

দেশের সব কারিগরি কলেজে চাইনিজ ভাষা ও কারিগরি দক্ষতা উন্নয়ন …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধ…
  • ১৭ অক্টোবর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষক ও শিক্ষা বিনিময়সহ ৯ বিষয় নিয়ে আল…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতদের ৫ জনই নারী, একজন শিশু—জান…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাসপাতাল পরিদর্শন করছিলেন প্রধানমন্ত্রী, কক্ষে বসে ধূমপান ক…
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
  • ১৭ অক্টোবর ২০২৬