‘সরকার কি জিল্লুরকে ফিরিয়ে দিতে পারবে?’—জিজ্ঞাসা সহপাঠীদের

১৮ জুলাই ২০২৪, ০৬:২১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM
নিহত শিক্ষার্থী জিল্লুর শেখকে ভ্যানে করে নিয়ে আসা হয় কলেজ ক্যাম্পাসে। এসময় সেখানে তার লাশকে ঘিরে রাখেন সহপাঠী এবং উপস্থিত অন্যরা।

নিহত শিক্ষার্থী জিল্লুর শেখকে ভ্যানে করে নিয়ে আসা হয় কলেজ ক্যাম্পাসে। এসময় সেখানে তার লাশকে ঘিরে রাখেন সহপাঠী এবং উপস্থিত অন্যরা। © সংগৃহীত

রাজধানীর আফতাবনগরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম জিল্লুর শেখ। তিনি রাজধানীর ঢাকা ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র। আফতাবনগরে একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন জিল্লুর। নিহতের বাবা তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আপডেট: আজ কোটা আন্দোলনে সারাদেশে নিহত ১০

এ ঘটনায় ঢাকা ইম্পেরিয়াল কলেজের পরিচালনা পরিষদ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া শিক্ষার্থীর নিহতের ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তারা।  

ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থী এবং নিহত জিল্লুরের সহপাঠীরা বলেন, ন্যায্য দাবি চাইতে গিয়ে আমাদের কলেজের এক শিক্ষার্থীর শহিদ হয়েছেন। সরকারকে কোটা সংস্কার করতেই হবে। এই মৃত্যুর দায় সরকারের। সরকার কি জিল্লুকে ফিরিয়ে দিতে পারবে? তার বাবা-মার অপূরণীয় ক্ষতি কে পূরণ করবে? আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।

এমন মৃত্যু কারও কাম্য নয় জানিয়ে কলেজের শিক্ষকরা বলছেন, জিল্লুর মাত্র ভর্তি হয়েছিল। তাদের ক্লাসও শুরু হয়নি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।

জুলাই দিবসে ‘মেসেজ’ পাঠানো নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
  • ০৭ আগস্ট ২০২৬
বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ০৭ আগস্ট ২০২৬
সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, মায়ের কোল থেকে ছিটকে শিশুর ম…
  • ০৭ আগস্ট ২০২৬
আদালদতে নেওয়ার পথে পালিয়ে গেল ওয়ারেন্টভুক্ত আসামি 
  • ০৭ আগস্ট ২০২৬
১০০০ গোলের মাইলফলক থেকে কত দূরে মেসি-রোনালদো
  • ০৭ আগস্ট ২০২৬
বরগুনায় জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির নেতৃত্বে নাঈম-নিলয়
  • ০৭ আগস্ট ২০২৬