কোটা ইস্যু রাজনৈতিকভাবে মোকাবিলা করব: সাদ্দাম

১৫ জুলাই ২০২৪, ০৪:৩৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM

© সংগৃহীত

কোটা ইস্যু সাংগঠনিক ও রাজনৈতিকভাবে  মোকাবিলা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে কোটা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণার কথা জানান।

সাদ্দাম হোসেন বলেন, রাজু ভাস্কর্যের সামনে আমাদের নেতাকর্মীরা অল্প কিছুক্ষণের মধ্যে সমবেত হবে। সেখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা সুস্পষ্টভাবে বলছি, শিক্ষা প্রতিষ্ঠানে যারা নৈরাজ্য তৈরি করতে চায়, রাজাকারদের তোষণ করার রাজনীতি যারা বাংলাদেশের বাস্তবায়ন করতে চায়। তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। বাংলাদেশ ছাত্রলীগ অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, বিনয়ের পরিচয় দিয়েছে। যৌক্তিক পরিকল্পিত উপায়ের সমাধানের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে।

ছাত্রলীগের সভাপতি বলেন, তবে আজকের যে আন্দোলন তা সম্পূর্ণভাবে কন্ট্রোল করছে যারা আমাদের মুক্তিযুদ্ধ চেতনা একটা সম্পূর্ণভাবে অবিশ্বাস করে। তাদের হাতে আন্দোলনের রিমোর্ট কন্ট্রোল চলে গেছে। যে কারণে বাংলাদেশ ছাত্রলীগ এটিকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সম্পূর্ণ প্রস্তুত। সাংগঠনিক ও রাজনৈতিকভাবে আমরা এটাকে মোকাবিলা করব। যারা আজকেও বাংলাদেশে থেকে আমি রাজাকার বলার হিম্মত রাখে আমরা তাদের দেখে নেব।

 
সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘বিভীষিকাময়’, সরকারের আত্মমূল্যায়ন জরু…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
লাইসেন্স-চিকিৎসক-নার্স কোনটিই নেই, রিপোর্ট করছিলেন ডিগ্রিহী…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাবেক এমপির বাড়ি থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সনদ থেকে সক্ষমতায়: কারিগরি শিক্ষার সংস্কার-ভাবনা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে রিজাইন দিতে হবে বললেন দিলারা চৌধুরী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬