সাবেক এমপির বাড়ি থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ PM
গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা

গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা © সংগৃহীত

বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মো. শওকত হাসানুর রহমান রিমনের উত্তরা ৭ নং সেক্টরের বাড়ি থেকে  নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরা ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ১০ নম্বর বাসার একটি ফ্ল্যাটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে অভিযোগ করা হয়। অভিযানে ওই ফ্ল্যাট থেকে ছাত্রলীগের ১৫ নেতটকর্মীকে আটক করা হয় বলে জানা গেছে।

শওকত হাচানুর রহমান রিমন বরগুনা-২ আসনে২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন। 

ভেঙে ফেলা সেই স্বাস্থ্যকেন্দ্রে মিছিল নিয়ে বিএনপি নেতা, চটল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন ১১২ পদে চাক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন, অভিযোগ ছাত্রদলের…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পবিপ্রবিতে ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি, ভিডিও ভাইর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
যে কারণে এনসিপির ‘গণভিক্ষা’ ফান্ডে ১ লাখ টাকা দিতে চাইলেন র…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ২০ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, ঘিরে রেখেছে এসআরবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬