সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান 

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ PM
অধ্যাপক নাহরিন ইসলাম খান

অধ্যাপক নাহরিন ইসলাম খান © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেটে সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে। প্রথিতযশা ব্যক্তি ক্যাটাগরিতে তাকে এই মনোনয়ন দিয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়।

একই আদেশে বিশিষ্ট অধ্যাপক ক্যাটাগরি আরও দুইজনকে মনোনয়ন দেওয়া হয়। তারা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬ এর ২৪(১) (ঘ) ও (৬) এবং ২৪(৩) ধারা অনুযায়ী বিশিষ্ট অধ্যাপক এবং প্রথিতযশা ক্যাটাগরিতে তাদেরকে সিন্ডিকেট সদস্য হিসেবে ২ বছরের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে বলে ওই আদেশে বলা হয়।

ভেঙে ফেলা সেই স্বাস্থ্যকেন্দ্রে মিছিল নিয়ে বিএনপি নেতা, চটল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন ১১২ পদে চাক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন, অভিযোগ ছাত্রদলের…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পবিপ্রবিতে ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি, ভিডিও ভাইর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
যে কারণে এনসিপির ‘গণভিক্ষা’ ফান্ডে ১ লাখ টাকা দিতে চাইলেন র…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ২০ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, ঘিরে রেখেছে এসআরবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬