এবার ‘তুমি কে আমি কে-বাঙালি বাঙালি’ স্লোগান ছাত্রলীগের

১৫ জুলাই ২০২৪, ০২:৫৭ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৮ AM

© টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’ স্লোগানের পর এবার শাহবাগে ‘তুমি কে আমি কে-বাঙালি বাঙালি’ স্লোগান দিয়ে শাহবাগ অবরোধ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। 

সরেজমিনে দেখা যায়, কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ছাড়ার পর রাত আড়াইটা নাগাদ শাহবাগে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তাদের হাতে লাঠিসোঁটা দেখা যায়। এসময় শাহবাগ অবরোধ করে ‘তুমি কে আমি কে-বাঙালি বাঙালি’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়’সহ নানা স্লোগান দিতে দেখা যায় ছাত্রলীগ নেতাকর্মীদের।

রাত তিনটার দিকে এই প্রতিবেদনে লেখা পর্যন্ত ছাত্রলীগ নেতাকর্মীরা শাহবাগ থেকে টিএসসিতে অবস্থান নিচ্ছে।  এসময় ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিনের সভাপতি সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকতে দেখা গেছে।

সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘বিভীষিকাময়’, সরকারের আত্মমূল্যায়ন জরু…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
লাইসেন্স-চিকিৎসক-নার্স কোনটিই নেই, রিপোর্ট করছিলেন ডিগ্রিহী…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাবেক এমপির বাড়ি থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সনদ থেকে সক্ষমতায়: কারিগরি শিক্ষার সংস্কার-ভাবনা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে রিজাইন দিতে হবে বললেন দিলারা চৌধুরী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬