এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেত্রীর পদত্যাগ

১৫ জুলাই ২০২৪, ০২:৪৪ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৮ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৪ নেতা পদত্যাগ করেছেন। পাশাপাশি এক নেত্রীও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার নাম জান্নাতুল মাওয়া। এছাড়া সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, রবিবার রাত দুইটার দিকে ওই নেত্রী পদত্যাগ করে একটি স্ট্যাটাস দেন ফেসবুকে। সেখানে তিনি লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল সহ-সভাপতি পথ থেকে মুক্তি নিলাম। পদত্যাগ ঘোষণা করেছি- যেহেতু রাজাকার বলে আখ্যায়িত করেছেন, রাজাকার হয়ে থাকতে চাই।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রলীগের চার নেতা পদত্যাগ করার খবর পাওয়া গেছে। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের গণ যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাছুম শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা উপ সম্পাদক রাতুল আহমেদ শ্রাবণ, কবি জসীমউদ্দিন হল ছাত্রলীগের দুই নেতা রাসেল হোসেন, রাফিউল ইসলাম রাফি।

সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘বিভীষিকাময়’, সরকারের আত্মমূল্যায়ন জরু…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
লাইসেন্স-চিকিৎসক-নার্স কোনটিই নেই, রিপোর্ট করছিলেন ডিগ্রিহী…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাবেক এমপির বাড়ি থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সনদ থেকে সক্ষমতায়: কারিগরি শিক্ষার সংস্কার-ভাবনা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে রিজাইন দিতে হবে বললেন দিলারা চৌধুরী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬