মধ্যরাতে স্লোগানে স্লোগানে উত্তপ্ত যবিপ্রবি ক্যাম্পাস

১৫ জুলাই ২০২৪, ০১:০৮ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৮ AM

'তুমি নই আমি নই রাজাকার রাজাকার’ স্লোগানে প্রকম্পিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাস। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর উক্তি ঘিরে মধ্যরাতেই এ স্লোগান দেন যবিপ্রবি শিক্ষার্থীরা।

রবিবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিয়ূর হলে এ স্লোগানের রব উঠে।

সরেজমিন গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলের চারটি ব্লকের শিক্ষার্থীরা হঠাৎ বের হয়ে স্লোগান দিচ্ছেন। স্লোগানে স্লোগানে সরগরম হয়ে ওঠে হল। এক পর্যায়ে মিছিলটি হল থেকে বের হয়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্লোগান দিতে দিতে প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে নানা ধরনের স্লোগান দিতে থাকে।

এসময় তারা 'চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার' 'লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না' তুমি নও, আমি নই, রাজাকার রাজাকার, প্রভৃতি স্লোগানে উত্তাল হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

রাত সাড়ে বারোটার দিকে মিছিল শেষ হয়। আগামীকাল পরবর্তী সীদ্ধান্ত নেওয়া হবে বলে সিদ্ধান্ত জানিয়ে মিছিল শেষ করেন শিক্ষার্থীরা।

সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘বিভীষিকাময়’, সরকারের আত্মমূল্যায়ন জরু…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
লাইসেন্স-চিকিৎসক-নার্স কোনটিই নেই, রিপোর্ট করছিলেন ডিগ্রিহী…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাবেক এমপির বাড়ি থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সনদ থেকে সক্ষমতায়: কারিগরি শিক্ষার সংস্কার-ভাবনা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে রিজাইন দিতে হবে বললেন দিলারা চৌধুরী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬