কোটা সংস্কারের দাবিতে পবিপ্রবির শিক্ষার্থীদের পদযাত্রা

১৪ জুলাই ২০২৪, ১২:৫৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
কোটা সংস্কারের দাবিতে পবিপ্রবির শিক্ষার্থীদের পদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি

কোটা সংস্কারের দাবিতে পবিপ্রবির শিক্ষার্থীদের পদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি © সংগৃহীত

কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাস ও ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণ-পদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা। 

রবিবার (১৪ জুলাই) সকাল ১০ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণ পদযাত্রা শুরু করেন। পদযাত্রা শেষে বেলা ১২ টায় কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতির বরাবর লিখিত স্মারকলিপি পটুয়াখালী জেলা প্রশাসক (অতিরিক্ত) যাদব সরকার এর কাছে প্রদান করেন। এসময় বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার, দ্রুত সংসদে আইন পাস ও মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পদযাত্রায় পবিপ্রবির পাশাপাশি পটুয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

স্মারকলিপি প্রদান শেষে পবিপ্রবির শিক্ষার্থী সৈয়দ ইমাম হোসেন স্বাধীন বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি কাছে আমাদের অনুরোধ থাকবে তিনি দ্রুত সংসদের অধিবেশন আহ্বান করে এই কোটা বৈষম্য নিরসন করবেন। পাশাপাশি  সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা হচ্ছে তা বন্ধ এবং  ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের করতে হবে।’

এসময় পবিপ্রবি শিক্ষার্থী আব্দুল আজিজ বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের কথা কথা মাথায় রেখে সঠিকভাবে কোটা সংস্কার ও মিথ্যা মামলা প্রত্যাহার করলেই সারা দেশের ছাত্র সমাজ পড়ার টেবিলে ফিরে যাবে।’

সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘বিভীষিকাময়’, সরকারের আত্মমূল্যায়ন জরু…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
লাইসেন্স-চিকিৎসক-নার্স কোনটিই নেই, রিপোর্ট করছিলেন ডিগ্রিহী…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাবেক এমপির বাড়ি থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সনদ থেকে সক্ষমতায়: কারিগরি শিক্ষার সংস্কার-ভাবনা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে রিজাইন দিতে হবে বললেন দিলারা চৌধুরী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬