আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে ভালো হবে না: ইনান

১৩ জুলাই ২০২৪, ০৮:৪৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
শেখ ওয়ালী আসিফ ইনান

শেখ ওয়ালী আসিফ ইনান © ফাইল ফটো

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, যারা শিক্ষার্থীদের ঘাড়ে ভর করে ষড়যন্ত্র করে এ দেশের অগ্রযাত্রাকে বিঘ্নিত করার চেষ্টা করে, সেই ধরনের লোকদের এ আন্দোলনে সম্পৃক্ততা আমাদের উদ্বিগ্ন করে। কোটা সংস্কার আন্দোলনের নামে কেউ দেশের শান্ত পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না।

আজ শনিবার (১৩ জুলাই) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, প্রফেশনাল আন্দোলনকারীরা ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য আন্দোলনে নেমেছে। তারা নৈরাজ্য সৃষ্টি করেছে এবং ব্লকেড ব্লকেড খেলা খেলছে। তাদের এই ব্লকেডের কারণে রোগীরা ঠিকমতো চিকিৎসা নিতে যেতে পারছে না। তারা অনর্থকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। যারা আজ স্বঘোষিত মেধাবী দাবি করছে তারা কি বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না?

তিনি বলেন, আদালতের মাধ্যমে কোটার একটি তাৎক্ষণিক ব্যবস্থা হয়েছে, এই মুহূর্তে বাংলাদেশের কোথাও কোটা নেই। তারপরও তারা আন্দোলন করছে। বাংলাদেশ ছাত্র সমাজের পক্ষ থেকে একটাই প্রশ্ন, তারা কি চাকরিজীবী হতে চায় নাকি আন্দোলনজীবী হতে চায়? 

“২০১৮ সালের যারা কোটা আন্দোলন করেছিল তারা একজনও বিসিএস এ উত্তীর্ণ হতে পারেনি। তারা কি বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করছে নাকি বৈষম্য দাবি রাখার জন্য আন্দোলন করছে এটা আমার বোধগম্য নয়। আমার মনে হয় তারা কোটার স্বর্গে নয় বরং বোকার স্বর্গ বাস করছে।”

সাদ্দাম বলেন, বাংলাদেশের নারী সমাজের উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায়, পশ্চাৎপদ জনগোষ্ঠীকে যারা পিছিয়ে রাখতে চায় তাদেরকে রুখে দিতে বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কোটা যৌক্তিক সংস্কার চায়। আন্দোলনকারীরা চাইলেই রাজু ভাস্কর্যের সামনে আন্দোলন করতে পারে, কিন্তু তারা এটা না করে শাহবাগ অনুরোধ করে মানুষের ভোগান্তি দেয়। 

 
বাইক কাণ্ডে সদস্যপদ হারালেন ঢাবির ছাত্র ইউনিয়ন নেত্রী
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে সাসেক…
  • ০৭ এপ্রিল ২০২৬
রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে শিরীন শারমিন চৌধুরী
  • ০৭ এপ্রিল ২০২৬
৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের বিল পাস সংসদে
  • ০৭ এপ্রিল ২০২৬
মধ্য রাতের মধ্যে যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
  • ০৭ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close