বিশাল ব্যবধানে জয়ী ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ

০৭ জানুয়ারি ২০২৪, ১০:৫৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
বদিউজ্জামান সোহাগ

বদিউজ্জামান সোহাগ © ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এর মাধ্যমে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
 
রিটার্নিং কর্মকর্তার দপ্তরের তথ্য অনুযায়ী, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে ১৪৩টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ ১ লাখ ৯৯ হাজার ৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র পার্থী এম আর জামিল হোসাইন পেয়েছেন ৫ হাজার ৩৭৬ ভোট।  

আজ রবিবার (৭ জানুয়ারি) রাতে বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

দুই উপজেলার এ আসনে ৩ লাখ ৫৩ হাজার ৩১৪ জন ভোটার ও সাতজন প্রার্থী ছিলেন। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।  

ঘরে বসেই যুক্তরাজ্যের ইউসিএলের ডিগ্রি: ৫৫ অনলাইন কোর্সে বিন…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬