বিএনপির এক প্রার্থীকে গণফোরামের পূর্ণ সমর্থন

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২২ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২২ PM
গণফোরামের পূর্ণ সমর্থন পেলেন চাঁদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক

গণফোরামের পূর্ণ সমর্থন পেলেন চাঁদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক © টিডিসি ফটো

চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে আনুষ্ঠানিকভাবে পূর্ণ সমর্থন ঘোষণা করেছে চাঁদপুর জেলা গণফোরাম।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় গণফোরামের নেতাকর্মীদের উপস্থিতিতে জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম এ সমর্থনের ঘোষণা দেন।

এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বিএনপিকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, গণফোরাম ২০১৮ সাল থেকেই বিএনপির সঙ্গে রয়েছে। তারা আমাদেরকে সমর্থন দিয়েছে—এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, ড. কামাল হোসেন, যিনি নিজ হাতে বাংলাদেশের সংবিধান রচনা করেছেন, তাকে শেখ হাসিনা অপমান করেছেন। তখন যদি শেখ হাসিনা ড. কামালের কথা শুনতেন, তাহলে আজ তাদের এই পরিস্থিতি হতো না।

জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবরের বক্তব্যের প্রেক্ষিতে তিনি আরও বলেন, আপনাদের সকলের সমর্থন ও সহযোগিতায় যদি আমি চাঁদপুর-৩ আসনে এমপি নির্বাচিত হই, তাহলে ধরে নেবেন তারেক রহমানও এ দেশের প্রধানমন্ত্রী।

এছাড়াও তিনি বলেন, নির্বাচিত হলে চাঁদপুরের উন্নয়নে অ্যাড. সেলিম আকবরের গুরুত্বপূর্ণ অবদান থাকবে এবং গণফোরাম ও বিএনপির মধ্যে কোনো তফাৎ থাকবে না—আমরা সবাই এক।

২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, তৎকালীন সময়ে একটি দল আমার বাড়িঘর ভাঙচুর করেছিল। তখন সাংবাদিকদের ভূমিকা ছিল অত্যন্ত সাহসী। অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে লাইভসহ সংবাদ পরিবেশন করেছেন। এজন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এবারের নির্বাচন কোনো থ্রেডের নির্বাচন নয়, এটি একটি সহজ-সরল নির্বাচন। আমরা চাই একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হোক।

সবশেষে তিনি বলেন, গণফোরামের এই সমর্থন আমার জন্য একটি বড় পাওনা। এসময় তিনি গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমের সুস্বাস্থ্য কামনা করেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম। তিনি বলেন, গণফোরাম আমাদের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। তারা বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী।

তিনি বলেন, আপনারা আমাদের একখণ্ড শক্তি। গণফোরাম ও গণ অধিকার পরিষদের সমর্থন তাদের জন্য হুমকি। ছারছীনা পীর সাহেবসহ আলেমদের সমর্থনও তাদের জন্য হুমকি। আপনাদের এই সমর্থন আমাদের জন্য মাইলফলক হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে।

এসময় জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর বলেন, শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরের ৫ লাখ ভোটারের অভিভাবক হবেন। তিনি জনগণের জন্য কাজ করবেন, আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করবো এটাই আমাদের প্রত্যাশা।

তিনি বলেন, আমরা দলীয়ভাবে তাকে সমর্থন দিয়ে বিজয়ী করে আনবো। এরপর সবাই মিলে একটি সুন্দর চাঁদপুর গড়ে তুলতে পারবো।

সভায় আনুষ্ঠানিকভাবে চাঁদপুর জেলা গণফোরাম বিএনপির সঙ্গে একাত্মতা পোষণ করে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয় এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমর্থন প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন— চাঁদপুর জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, গণফোরামের যুগ্ম সম্পাদক বাসুদেব মজুমদারসহ চাঁদপুর জেলা বিএনপি ও জেলা গণফোরামের নারী নেত্রীবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

যৌন হয়রানির শিকার ছাত্রীকে অসহযোগিতার অভিযোগে শাবিপ্রবির প্…
  • ১২ নভেম্বর ২০২৬
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
  • ১২ নভেম্বর ২০২৬
উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950