তাহেরীকে সতর্ক করল ইসি

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ PM
মুফতি গিয়াস উদ্দিন তাহেরী

মুফতি গিয়াস উদ্দিন তাহেরী © টিডিসি ফটো

‎নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মাওলানা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ ‎সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান।

ইসি সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৫ জানুয়ারি প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেজের ভিডিও লিংক ব্যবহার করে তাঁর নির্বাচনী প্রতীক মোমবাতিতে ভোট প্রার্থনা করেন। এ ধরনের কার্যক্রম রাজনৈতিক দল ও প্রার্থী আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

‎নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, তাহেরীর এই কর্মকাণ্ড অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করতে পারে। এজন্য তাকে ভবিষ্যতে আচরণবিধি পরিপন্থি কোনো কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করে পুনরায় আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, জরিমানা আরোপ বা প্রার্থিতা বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কমিশন কঠোর অবস্থানে রয়েছে। প্রার্থীরা নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9