অবরোধের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

২৩ নভেম্বর ২০২৩, ১০:১০ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
অবরোধের হাতিরঝিল সংলগ্ন মেরুল বাড্ডা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল

অবরোধের হাতিরঝিল সংলগ্ন মেরুল বাড্ডা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল © সংগৃহীত

নির্বাচনী তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ করেছে ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) হাতিরঝিল সংলগ্ন মেরুল বাড্ডায় এ কর্মসূচি পালন করা হয়।

নেতা-কর্মীরা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন নেতা-কর্মীরা। এ সময় তারা অবরোধের পক্ষে এবং ছাত্রদলের নামে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মিছিল শেষে সড়ক অবরোধ করেন।

আরো পড়ুন: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুটি কাভার্ডভ্যানে আগুন

মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ-সাধারণ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক জামিল মুরসালিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মশিউর রহমান, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মো. সালাহউদ্দিন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি কাওছার আহম্মেদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, আরিফুল ইসলাম, সহ-নাট্য বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুনসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়াড় খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬