ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ PM
 বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত

চলতি বছর টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে আরও চারটি ম্যাচ রয়েছে। এর মধ্যে দুটি দেশের মাটিতে, আর দুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাঠে। যদিও এই ম্যাচগুলোকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের কথাতেও তারই আভাস মিলেছে।

বাশার বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের যে টেস্ট সিরিজ আছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেটাকে বেশি গুরুত্ব দিয়ে এগোচ্ছি।’

আসন্ন আফগানিস্তান টেস্টেও তাই খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চায় না বাংলাদেশ। তবে দলের কয়েকজন ক্রিকেটারকে পরখ করার পরিকল্পনা রয়েছে নির্বাচকদের।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষার মধ্যে যাব কি না—মনে হয় না। কারণ আমরা আফগানিস্তান টেস্ট ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজকে খুব সিরিয়াসলি নিচ্ছি। আমার মনে হয়, আমরা ভালো একটা মোমেন্টামে আছি। সেই মোমেন্টামটা নষ্ট করতে চাই না।’

তবে এর মধ্যেই তিন-চারজন ক্রিকেটারকে সুযোগ দিয়ে দেখার ইঙ্গিত দিয়েছেন বাশার। তার ভাষায়, ‘আমরা অবশ্যই তিন-চারজন খেলোয়াড়কে দেখার চেষ্টা করব। তবে আমাদের প্রথম অগ্রাধিকার থাকবে ম্যাচ কীভাবে জিতব।’

এদিকে দলের বেঞ্চ শক্তিশালী হওয়ায় সন্তুষ্ট প্রধান নির্বাচক। অস্ট্রেলিয়া সফরের উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমাদের দল যখন অস্ট্রেলিয়ায় গেছে, নাহিদ তখন খুব ভালো করছিল, কিন্তু সে খেলতে পারেনি। শরিফুলও খেলতে পারেনি। তারপরও আমরা অস্ট্রেলিয়াকে অলআউট করেছি।’

বেঞ্চের শক্তিমত্তাকে দলের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখছেন বাশার। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য ভালো একটা বিষয় যে, আমাদের বেঞ্চ খুবই শক্তিশালী।’

অতিরিক্ত ঘাম-কাশি, হাত ও ঘাড় ব্যথা— হার্ট অ্যাটাকের যে ৭ লক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ৫১ প্রার্থ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
​ল্যাপটপে কি ওয়াই-ফাই কাজ করছে না, ঘরে বসেই সমাধানের ৫ সহজ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬