ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুটি কাভার্ডভ্যানে আগুন

২৩ নভেম্বর ২০২৩, ০৮:৩৯ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
আগুনে পুড়ে যাওয়া একটি কাভার্ডভ্যান

আগুনে পুড়ে যাওয়া একটি কাভার্ডভ্যান © সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশন এলাকায় পোশাক কারখানার সুতাবাহী দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় আগুন দেয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে মাল বোঝাই করে কাভার্ডভ্যান দুটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দুটি মহানগরীর সদর থানার দক্ষিণ সালনা এলাকায় পৌঁছালে আট থেকে দশজন দুষ্কৃতিকারী মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে গাড়ি দুটির গতিরোধ করে। এ সময় পেট্রল দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ী থানার সামনে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, অবরোধ সমর্থকরা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ট্যাগ: আগুন
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়াড় খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬