যাত্রাবাড়ী থানার সামনে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

২০ নভেম্বর ২০২৩, ১২:২৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৯ নভেম্বর) রাত ৯টা ৫৭ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। এর আগে রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত সোয়া ৮টার পর আনোয়ার খান মেডিক্যাল কলেজের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন নিয়ন্ত্রণে তাদের দুটি ইউনিট কাজ করে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ট্যাগ: আগুন
রোনালদোর গোল নিয়ে অবশেষে বিতর্কের অবসান
  • ২৪ অক্টোবর ২০২৬
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীতের উদ্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ব্রহ্মপুত্রে ডুবে প্রাণ গেল ১১ বছরের শিশুর
  • ২৪ অক্টোবর ২০২৬
১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার
  • ২৪ অক্টোবর ২০২৬
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ
  • ২৪ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন করুন আজই
  • ২৪ অক্টোবর ২০২৬