চবির একাডেমিক কাউন্সিল নির্বাচনে ভরাডুবি প্রশাসনপন্থী শিক্ষকদের

১৫ অক্টোবর ২০২৩, ০৮:০১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © লোগো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একাডেমিক কাউন্সিলের ছয় পদের নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনে আওয়ামী-বামপন্থী শিক্ষকদের সংগঠন 'হলুদ' দলের তিনটি আলাদা প্যানেল অংশ নেয়। যার মধ্যে প্রশাসনপন্থীদের হারিয়ে বিজয় লাভ করেছে হলুদ দলের প্রশাসন বিরোধী প্রার্থীরা।

আজ রবিবার (১৫ অক্টোবর) সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চলে ভোটগ্রহণ। ভোট গণণা শেষে বিকেল পাঁচটায় ফলাফল ঘোষণা করা হয়।

দুইজন করে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক নির্বাচনে ছয় পদের মধ্যে প্রশাসনপন্থী প্রার্থী মাত্র একটি পদে জয়লাভ করেছেন। বাকি ৫টি পদেই জয়লাভ করেছেন হলুদ দলের প্রশাসন বিরোধী প্রার্থীরা।

অপরদিকে হলুদ দলের আরেকাংশ- প্রগতিশীল সাধারণ শিক্ষক সমাজের কেউই নির্বাচনে জয়লাভ করেননি। ছয় পদের বিপরীতে হলুদ দলের তিন প্যানেল থেকে মোট ১৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এছাড়া দলীয়করণ করে শিক্ষক নিয়োগ চলমান থাকার অভিযোগে নির্বাচনে অংশ নেননি বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকরা।

একাডেমিক কাউন্সিলের নির্বাচিতরা হলেন, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে হলুদ দলের প্রার্থী  ওশানোগ্রাফি বিভাগের মো. এনামুল হক নীল ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. তাপস কুমার ভৌমিক।

সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে হলুদ দলের প্রার্থী মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের আবদুল্লাহ আল মামুন ও নৃ-বিজ্ঞান বিভাগের তনিমা সুলতানা।

প্রভাষক ক্যাটাগরিতে হলুদ দলের প্রার্থী বাংলাদেশ স্টাডিজ বিভাগের হাসনাইন ইস্তেফাজ ও হলুদ দলের (প্রশাসনপন্থী) ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তাহাসিন আহমেদ ফাহিম।

কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬