খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ PM
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ আলম

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ আলম © সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ আলমের বেতন-ভাতা (এমপিও) সাময়িক স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন স্থায়ীভাবে এমপিও বন্ধসহ বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সাময়িকভাবে এমপিও স্থগিত হওয়া মো. শাহ আলম প্রতিষ্ঠানটির তৎকালীন সহকারী শিক্ষক খাইরুল ইসলামকে মারধর করেছিলেন। পরবর্তীতে খাইরুলকে বদলি করে নিজ এলাকায় নিয়ে যান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। খাইরুল ইসলামই এমপিওভুক্ত প্রথম শিক্ষক, যিনি বদলির সুযোগ পেয়েছিলেন।

অধিদপ্তরের নোটিশে বলা হয়েছে, গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক (বাংলা) খাইরুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলমের বিরুদ্ধে সহকর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটি সংশ্লিষ্ট ব্যক্তিদের লিখিত ও মৌখিক বক্তব্য, অভিযোগের প্রমাণক এবং সরবরাহ করা বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে মাদ্রাসার প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ‘যোগসাজশ, অদক্ষতা ও অযোগ্যতা’র বিষয়টি শুনানিতে প্রমাণিত হয়েছে বলে মতামত দেওয়া হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে শাহ আলমকে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নোটিশে তাঁকে মাদ্রাসার প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব দাখিল না করলে বা জবাব সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) এবং এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব মোহাম্মদ শুকুর আলম মজুমদার স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।

নোটিশের অনুলিপি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ), চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার এবং গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার সভাপতির কাছে পাঠানো হয়েছে।

ইন্টার্নশিপ করুন মেট্রোরেলে, মিলবে মাসিক ভাতা ও সনদ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপূজায় অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারিভাবে চাকরির সুযোগ জর্ডানে, পদ ৬০, সরাসরি সাক্ষাৎকার ২…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানব অস্তিত্বের জন্য ভয়াবহ হুমকি তৈরি করতে পারে এআই
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬