বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানববন্ধন

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ PM
লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া বহাল রাখার দাবিতে ফরিদপুরে মানববন্ধন

লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া বহাল রাখার দাবিতে ফরিদপুরে মানববন্ধন © টিডিসি ফটো

প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি বিদ্যালয়ে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া বহাল রাখার দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছেন অভিভাবকরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুরের অভিভাবকদের আয়োজনে ‌উক্ত মানববন্ধন কর্মসূচি ‌পালন করা হয়। ‌

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচনের সুযোগ রাখা প্রয়োজন। এতে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি অভিভাবকদের প্রত্যাশাও পূরণ হবে।

তারা বলেন, প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ব্যবস্থা পুনর্বহাল করা হলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও পড়াশোনার আগ্রহ বাড়বে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ব্যবস্থা বহাল রাখার আহ্বান জানানো হয়। এ সময় অভিভাবকদের ‌ উপস্থিত ছিলেন ‌ইফতেখারুল করিম, নাফিজা হাসান, তাসলিমা আক্তার লাকি, নুসরাত জাহান, মরিয়ম আক্তার, শারমিন আক্তার, আজম খান, শোভা ইসলাম  প্রমুখ।

ট্যাগ: ফরিদপুর
ইন্টার্নশিপ করুন মেট্রোরেলে, মিলবে মাসিক ভাতা ও সনদ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপূজায় অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারিভাবে চাকরির সুযোগ জর্ডানে, পদ ৬০, সরাসরি সাক্ষাৎকার ২…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানব অস্তিত্বের জন্য ভয়াবহ হুমকি তৈরি করতে পারে এআই
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬