বিএনপিতে পদ পেলেন সাবেক ছাত্রদল সভাপতি শ্রাবণ

১১ অক্টোবর ২০২৩, ০৩:২৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
 কাজী রওনকুল ইসলাম শ্রাবণ

কাজী রওনকুল ইসলাম শ্রাবণ © ফাইল ছবি

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দল আশা প্রকাশ করে যে- উল্লিখিত নেতৃদ্বয় দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

একই বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকেও পদোন্নতি দেওয়া হয়েছে। তাকেও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

এর আগে গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তার স্থলে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে রাশেদ ইকবাল খানকে। তিনি ওই কমিটির সিনিয়র সহ সভাপতি ছিলেন।

আরও পড়ুন: নুরে আলমকে প্রথম শহীদ ঘোষণা করবে ছাত্রদল: শ্রাবণ

শ্রাবণের গ্রামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার চিংড়া গ্রামে। উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম এবং সালেহা ইসলাম দম্পতির ছয় সন্তানের মধ্যে শ্রাবণ সবার ছোট। ২০০৩ সালে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র শ্রাবণ কিছুদিনের মধ্যেই ছাত্রদল কর্মী হিসেবে হল ও বিভাগের সহপাঠীদের মধ্যে পরিচিত মুখ হয়ে ওঠেন।

শ্রাবণের বড় ভাই মুস্তাফিজুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। কিন্তু ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বর্তমানে দল থেকে বহিষ্কৃত তিনি।

এদিকে, তার আরেক ভাই মুজাহিদুল ইসলাম পান্না উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক। এছাড়া ছোট ভাই আজাহারুল ইসলাম মানিক উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।

ট্যাগ: রাজনীতি
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
হামে শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে নির্দে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence