ছাত্রলীগ–যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, গ্রেপ্তার ৭

২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ PM
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা © সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তাঁদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে মামলাটি করেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। সদর উপজেলার রঘুনাথপুরের বুড়িমার গাছতলা এলাকায় টহলরত পুলিশের একটি দল মিছিলটির মুখোমুখি হয়। পুলিশ মিছিলটি থামানোর চেষ্টা করলে মিছিলকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

এ সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। এতে সদর থানার উপপরিদর্শক মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

ছাগল খুঁজতে গিয়ে বাঘের আক্রমণে আহত ৩
  • ২৫ অক্টোবর ২০২৬
৩০ ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার বাংলাদেশ,…
  • ২৫ অক্টোবর ২০২৬
১২-১৪ ও ১৬ হাজার টাকা হারে বৃত্তি পাচ্ছেন এসএসসি পাস ও বিশ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকের পাঠ্যবইয়ে নৌকার ছড়াছড়ি, রুদ্ধদ্বার বৈঠকে তোপের ম…
  • ২৫ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আগামীকাল
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরের বিজয়ী কে, জানেন মাত্র ৫ জন!
  • ২৫ অক্টোবর ২০২৬