নতুন ছাত্রসংগঠন আত্মপ্রকাশের পরপরই আখতারের ওপর হামলা

০৪ অক্টোবর ২০২৩, ০১:৪৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
আহত আখতারকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে

আহত আখতারকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে © সংগৃহীত

সদ্য আত্মপ্রকাশ হওয়া ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ সংগঠনটির কয়েকজন কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ ঘটনা ঘটেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলায় জড়িত বলে জানা গেছে।

এ ঘটনায় আখতার হোসেনসহ ৪-৫ জন আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার বিষয়টি নিশ্চিত করে ওই ছাত্রসংগঠনের এক নেতা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ওই ঘটনার পর আখতারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে বেলা ১১টার দিকে ক্যাম্পাসের ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নাম ঘোষণা করেন সংগঠনটির আহবায়ক আখতার হোসেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মধুর ক্যান্টিনে ঘোষণার কথা থাকলেও ক্যান্টিন ছাত্রলীগের দখলে থাকায় বাধ্য হয়ে ডাকসুর সামনে করে সংগঠনটি। পরে ক্যাম্পাস থেকে রিকসাযোগে বের হওয়ার সময় এ ঘটনা ঘটেছে।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য হাসিব আল ইসলাম বলেন, আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে আমরা রিকসা করে যাওয়ার পথে টিএসসির পরমাণু শক্তি কমিশনের সামনে আখতার ভাইকে রিকসা থেকে নামিয়ে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় কয়েকজন বাঁচাতে গেলে তাদের ওপরও হামলা করে তারা। আখতার ভাই গুরুতর আহত হয়েছেন। সবাইকে ঢামেক হাসপাতালে আনা হয়েছে। 

এইচএসসি পাসেই নারী সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিনিস্টার পা…
  • ০৮ আগস্ট ২০২৬
ভাতা পাইয়ে দিতে টাকা আদায়, পদ হারালেন বিএনপির ২ নেতা
  • ০৮ আগস্ট ২০২৬
রবিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আ…
  • ০৮ আগস্ট ২০২৬
জুনিয়র বৃৃত্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, কোনদিন কোন বিষয়ের…
  • ০৮ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাজেট প্রতিযোগি…
  • ০৮ আগস্ট ২০২৬
শিক্ষক-শিক্ষার্থীদের রাজনীতির পক্ষে যা বললেন তারেক রহমান
  • ০৮ আগস্ট ২০২৬