চাঁদাবাজির অভিযোগে জবি ছাত্রলীগ সহ-সভাপতিকে অব্যাহতি

২৫ আগস্ট ২০২৩, ০৬:৪১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
মিঠুন বাড়ৈ

মিঠুন বাড়ৈ © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিঠুন বাড়ৈকে চাঁদাবাজি, সংগঠনের পরিচয় ব্যবহার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক আকতার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে সহসভাপতি মিঠুন বাড়ৈকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছেও তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসাইন জানিয়েছেন, অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি ও সংগঠনের নাম-পরিচয় ব্যবহার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করার প্রমাণ এসেছে। তাই আমরা এই ব্যবস্থা নিয়েছি।

অভিযোগের বিষয়ে মিঠুন বাড়ৈ বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আমার সম্পর্ক খারাপ, নেতা–কর্মীরা সবাই জানে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার বিরুদ্ধে কী অভিযোগ, সেই সম্পর্কেও আমাকে জানানো হয়নি। যদি কোনো অভিযোগ থেকেই থাকে, তবে গণমাধ্যমকর্মীদের সামনে তা প্রকাশ করা হোক।

২৭ সালের জুনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট থাকবে না: …
  • ০৮ আগস্ট ২০২৬
এসএসসির ফল দেখতে মেসেজ করতে হবে নতুন নম্বরে
  • ০৮ আগস্ট ২০২৬
ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিল ছাত্রশিবিরের নেতাকর্মী…
  • ০৮ আগস্ট ২০২৬
সাবেক নারী সেনাসদস্যকে বিএনপি নেতার ধর্ষণচেষ্টা, থানায় মামলা
  • ০৮ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে দিক থিয়েটারের নাট্যোৎসব ২৭ আগস্ট, আসছে মৌলিক না…
  • ০৮ আগস্ট ২০২৬
রাজধানীর সড়কে নামছে জোবাইক
  • ০৮ আগস্ট ২০২৬