ইডেন কলেজের সাথে সংঘর্ষ, ঢাবি নেত্রীকে কেন্দ্রীয় ছাত্রলীগের শোকজ

২৪ আগস্ট ২০২৩, ০৪:২২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
তানিয়া আক্তার তাপসী

তানিয়া আক্তার তাপসী © ফাইল ফটো

চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডার জেরে ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীকে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

তাপসী ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত। তিনি ছাত্রলীগের আগের কমিটির উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তানিয়া আক্তার তাপসীর বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব তিন দিনের মধ্যে ছাত্রলীগের দপ্তর সেলে জমার নির্দেশ দেওয়া হলো।

প্রসঙ্গত, গত মঙ্গলবার টিএসসি মিলনায়তনের সামনে সভায় বসা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে সমকালে ‘টিএসসিতে ঢাবি-ইডেন কলেজ ছাত্রলীগ সংঘর্ষ’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

২৭ সালের জুনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট থাকবে না: …
  • ০৮ আগস্ট ২০২৬
এসএসসির ফল দেখতে মেসেজ করতে হবে নতুন নম্বরে
  • ০৮ আগস্ট ২০২৬
ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিল ছাত্রশিবিরের নেতাকর্মী…
  • ০৮ আগস্ট ২০২৬
সাবেক নারী সেনাসদস্যকে বিএনপি নেতার ধর্ষণচেষ্টা, থানায় মামলা
  • ০৮ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে দিক থিয়েটারের নাট্যোৎসব ২৭ আগস্ট, আসছে মৌলিক না…
  • ০৮ আগস্ট ২০২৬
রাজধানীর সড়কে নামছে জোবাইক
  • ০৮ আগস্ট ২০২৬