সাপের কামড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

২৩ আগস্ট ২০২৩, ১১:০৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
রাকিবুল ইসলাম

রাকিবুল ইসলাম © ফাইল ফটো

পাবনার সাঁথিয়া উপজেলায় সাপের কামড়ে রাকিবুল ইসলাম ওরফে রাকিব খান (২২) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত রাকিব খান উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের সাঁটিয়াখোলা গ্রামের আহেদ আলী খানের ছেলে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় রাকিব বাড়ির পাশে চারা বটতলা পুকুরপাড়ে বসে ছিলেন। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। রাকিবের জন্য ওঝার সন্ধান করতে থাকে পরিবারের সদস্যরা। পরে রাত ১০টার দিকে অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

রাকিব কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬