সংগঠন বিরোধী কাজের অভিযোগে ফরিদপুর ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে বহিষ্কার

২৩ আগস্ট ২০২৩, ০৭:০৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
ছাত্রলীগ

ছাত্রলীগ © ফাইল ছবি

ফরিদপুর জেলা ছাত্রলীগের দুই সহ-সভাপতিসহ ৭ জনকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। বুধবার (২৩ আগস্ট) জেলা ছাত্রলীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান এবং সাধারণ সম্পাদক মো. ফাহিম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বহিষ্কৃতরা হলেন জেলা ছাত্রলীগের দুই সহ-সভাপতি খালেদ সাইফুল্লাহ সৌরভ ও তাপস মল্লিক, ফরিদপুর জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক জুবায়ের হোসেন অর্পি, সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল জবিউল্লাহ, মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল কাজী, নগরকান্দা উপজেলা কাইচাইল ইউনিয়ন সমন্বয় কমিটির সদস্য রিফাত আলিম, ফরিদপুর জেলা ছাত্রলীগের কর্মী মোস্তাফিজুর হাসান, কাওসার তালুকদার ও রাজিব হোসেন।

আরও পড়ুন: নটর ডেম কলেজে ভর্তির ফল প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত সদ্য প্রয়াত দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় ওই নয়জনকে বহিষ্কার করা হয়েছে। 

কর্মীদের এভাবে ঘোষণা দিয়ে বহিষ্কার করা যায় কিনা- জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্র থেকেও কর্মীদের এভাবে বহিষ্কার করা হয়েছে। আমরা সেই পথ অনুসরণ করেছি।

শাবিপ্রবিতে দিক থিয়েটারের নাট্যোৎসব ২৭ আগস্ট, আসছে মৌলিক না…
  • ০৮ আগস্ট ২০২৬
রাজধানীর সড়কে নামছে জোবাইক
  • ০৮ আগস্ট ২০২৬
বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে ব্যাখ্…
  • ০৮ আগস্ট ২০২৬
বাংলাদেশের জলসীমা থেকে ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • ০৮ আগস্ট ২০২৬
এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা, বাড়ল সময়
  • ০৮ আগস্ট ২০২৬
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে তরী বাংলাদেশের …
  • ০৮ আগস্ট ২০২৬