সাঈদীকে নিয়ে স্ট্যাটাস: খুলনা ও নওগাঁ ছাত্রলীগের ২০ নেতাকে অব্যহতি

২২ আগস্ট ২০২৩, ১১:২৮ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
বাংলাদেশ ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগ © লোগো

মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় খুলনা এবং নওগাঁ ছাত্রলীগের ২০ নেতাকে পদ থেকে অব্যহতি দিয়েছে জেলা ছাত্রলীগ। এরমধ্যে খুলনায় ৪ জন এবং নওগাঁয় ১৪ জন নেতাকে পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর লিখিত আবেদন করেছে জেলা ছাত্রলীগ। 

খুলনা ও নওগাঁ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পৃথক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খুলনা জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অব্যহতি পাওয়া ছাত্রলীগ নেতার হলেন হলেন—খুলনা জেলা ছাত্রলীগের উপ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. ইরতাজুল গাজী, জেলা সদস্য মওদুদ আহমেদ মিলন, তেরখাদা উপজেলা সহ-সভাপতি রনি ফকির, সাংগঠনিক সম্পাদক এস এম হাসিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা সহ-সভাপতি বিবিএ কাজল ও পাইকগাছা উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন।

নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভি ও সাধারণ সম্পাদক মো. আমানুজ্জামান সিউল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে অব্যহতি পাওয়া নেতারা হলেন—নওগাঁর আত্রাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম ও মোহাম্মদ তুফান, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ ফারুক ও রায়হান সোবহান, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আইজাক শামীম, সদস্য মিজানুর রহমান এবং শাহাগোলা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সাব্বির সরদার। এছাড়া নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম সাগর, মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রাজিব মন্ডল, ধামইরহাট উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক সাজু আহম্মেদ, রাণীনগর উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হাবিব হাসান, নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য রামিম রেজা আকাশ এবং নওগাঁ সদর উপজেলা বর্ষাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আপন হোসেন।

পৃথক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের স্ব স্ব সাংগঠনিক পদ থেকে অব্যহতি দেওয়া হলো। একই সঙ্গে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হলো।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence