সাঈদীকে নিয়ে পোস্ট, এবার জাবি ছাত্রলীগের এক নেতাকে অব্যাহতি

২১ আগস্ট ২০২৩, ০৮:২৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
মো. কাজল হাসান মিয়া

মো. কাজল হাসান মিয়া © সংগৃহীত

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. কাজল হাসান মিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ সোমবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সম্প্রতি সময়ে নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. কাজল হাসান মিয়াকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো।

একইসঙ্গে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট সুপারিশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬