সন্ত্রাসবিরোধী মামলায় খালাস পেলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সেই শিক্ষার্থী

১২ জানুয়ারি ২০২৬, ০২:১৮ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাজাপ্রাপ্ত বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আদনানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১২ ডিসেম্বর) বিচারপতি মো. নুরুল ইসলামের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে আদনানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকন। তিনি বলেন, আজকের এ রায়ের ফলে আদনান নির্দোষ প্রমাণিত হলো।

মামলাসূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৩ অক্টোবর খিলগাঁও বটতলা বায়তুল ফালাহ জামে মসজিদের পাশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আদনানের হাতে হিযবুত তাহরীরের লিফলেট থাকায় তাকে পুলিশ আটক করে। খিলগাঁও থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। এই মামলায় ২০২৩ সালের ১৬ এপ্রিল ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান আদনানকে দুই বছরের কারাদণ্ড দেন।

এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। আপিলের শুনানি শেষে হাইকোর্ট আদনানকে খালাস দিয়েছেন। আদনান আগে থেকে জামিনে রয়েছেন। 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬