এইচএসসির কারণে পেছাল ছাত্রলীগের ৩১ আগস্টের সমাবেশ

১৯ আগস্ট ২০২৩, ০৫:৩৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
লোগো

লোগো © ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে ছাত্রলীগের সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে। ৩১ আগস্টের বদলে ১ সেপ্টেম্বর হবে ছাত্রসমাবেশটি।

শনিবার (১৯ আগস্ট) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, পূর্বঘোষিত ৩১ আগস্ট অনুষ্ঠেয় স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ চলমান এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে, সাপ্তাহিক ছুটির দিনে না হওয়ায় জনদুর্ভোগ এড়াতে এবং সার্বিক শৃঙ্খলার স্বার্থে ১ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: শান্তি সমাবেশে নিহত মাদ্রাসাছাত্রের খুনিদের গ্রেপ্তারে আল্টিমেটাম

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন বিকাল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হবে সমাবেশটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬