সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে এবার পদ হারালেন গোপালগঞ্জের ৬ ছাত্রলীগ নেতা

১৯ আগস্ট ২০২৩, ১১:৩৭ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
বাংলাদেশ ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগ © লোগো

মানবতাবিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানীতে ছয় ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ।

শুক্রবার (১৮ আগস্ট) বিকালে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক মাসুম শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি  জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কাশিয়ানী উপজেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় উপরোক্তদের সাময়িক বহিষ্কার করা হলো। সেই সাথে তাদেরকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখা বরাবর সুপারিশ করা হলো।

বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন- কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ও হাবিবুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ও ইমন সরদার, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহাগ শরিফ এবং নিজামকান্দি ইউনিয়ন শাখা  ছাত্রলীগের সভাপতি মো. সোহাগ মোল্যা।

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা বলেন, জামায়েত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেন দুইটি ইউনিটের ৬ জন নেতা। যা দলীয় আদর্শ পরিপন্থী ও শৃঙ্খলা ভঙ্গের সামিল। যে কারণে ওই ৬ ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্যও সুপারিশ করা হয়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রিক্লেইমিং বাংলাদেশ বইয়ের মোড়ক উন্…
  • ০৮ আগস্ট ২০২৬
নিয়োগপত্রের দাবিতে সচিবালয়ের সামনে ঘাস খেলেন শিক্ষকপ্রার্থী…
  • ০৮ আগস্ট ২০২৬
ইউপি সদস্যের বিবাহিত বোন পান বিধবা ভাতা, বাবা-ছেলে-ভাতিজা প…
  • ০৮ আগস্ট ২০২৬
কলেজ মাঠে কচু গাছ রোপণ করে শিক্ষার্থীদের ভিন্নধর্মী প্রতিবা…
  • ০৮ আগস্ট ২০২৬
বাংলাদেশের তরুণ প্রজন্ম: সম্ভাবনা, সংকট ও আগামীর রাষ্ট্রচিন…
  • ০৮ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জে নতুন নিয়ম, আবেদন যেভাবে
  • ০৮ আগস্ট ২০২৬