সাঈদীর মৃত্যুতে শোকপ্রকাশ করায় জেলা ছাত্রলীগ নেতা বহিষ্কার

১৯ আগস্ট ২০২৩, ০৯:৩১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
মারুফ হোসেন

মারুফ হোসেন © সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। শুক্রবার (১৯ আগস্ট) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়ে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী কাজে জড়িত থাকায় তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটির নিকট স্থায়ী বহিষ্কারের অনুরোধ করা হয়েছে। তবে সুনির্দিষ্ট কি কারণে মারুফ হোসেনকে বহিষ্কার করা হয়েছে সেটা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। 

তবে জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট মানবতাবিরোধী অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পরে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন তার ফেসবুকে সাঈদীর ছবিসংবলিত সংবাদ কার্ড শেয়ার করেন। কয়েক ঘণ্টা পর ছাত্রলীগ নেতা মারুফ আবার সেই পোস্ট মুছে ফেলেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতাকর্মীরা প্রতিবাদ করতে থাকে।

গত ১৩ আগস্ট ফেসবুক আইডি হ্যাক হয় জানিয়ে ছাত্রলীগ নেতা মারুফ হোসেন বলেন, আমার বন্ধুরা জানান হ্যাককৃত আইডি থেকেই সাঈদীকে নিয়ে একটা পোস্ট হয়েছে। গতকাল রাতে আমার আইডিটা ফিরে পেয়েছি। এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানাতে জিডিও করেছি। 

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এসএসসির ফল দেখতে মেসেজ করতে হবে নতুন নম্বরে
  • ০৮ আগস্ট ২০২৬
ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিল ছাত্রশিবিরের নেতাকর্মী…
  • ০৮ আগস্ট ২০২৬
সাবেক নারী সেনাসদস্যকে বিএনপি নেতার ধর্ষণচেষ্টা, থানায় মামলা
  • ০৮ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে দিক থিয়েটারের নাট্যোৎসব ২৭ আগস্ট, আসছে মৌলিক না…
  • ০৮ আগস্ট ২০২৬
রাজধানীর সড়কে নামছে জোবাইক
  • ০৮ আগস্ট ২০২৬
বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে ব্যাখ্…
  • ০৮ আগস্ট ২০২৬