ডিবি পরিচয়ে গণঅধিকারের মশিউরকে তুলে নেওয়ার অভিযোগ

১৬ আগস্ট ২০২৩, ০৮:১৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM
মশিউর রহমান

মশিউর রহমান © ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমানকে বিকেলে হাতিরঝিলে মহানগর প্রজেক্টের দুই নাম্বার গেট থেকে সাদা পোশাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে দাবি করছে সংগঠনটি। বুধবার (১৬ আগস্ট) রাতে পরিষদের সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ রাশেদ খান এ নিশ্চিত করেছেন।

রাশেদ বলেন, মশিউর রহমানকে কিছুক্ষণ আগে হাতিরঝিলের মহানগর প্রজেক্টের দুই নাম্বার গেইট থেকে সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। চলমান সরকার বিরোধী আন্দোলন থেকে গণঅধিকার পরিষদকে দূরে রাখতেই মূলত সরকার নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে।

রাশেদ বলেন, আমাদের কথা পরিষ্কার- এই সরকারের পতন না হওয়া পর্যন্ত গণঅধিকার পরিষদ রাজপথে থাকবে। এতে যদি আমাদের জীবনও দিতে হয় তবুও পিছপা হব না।

মশিউর গণঅধিকার পরিষদের রাজনীতিতে বেশ সক্রিয়। সরকারের ব্যাপক সমালোচনা করেন তিনি। নিজের ফেসবুক পেজসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি আওয়ামী লীগ ও বর্তমান সরকারের তীব্র সমালোচক। রাজনীতির পাশাপাশি সম্প্রতি তিনি নতুন ব্যবসা শুরু করেছেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬