যুবক খুনে জড়িত থাকায় ঢাবির ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার

১৩ আগস্ট ২০২৩, ১১:১৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM

© লোগো

২ বছর আগে বহিরাগত এক যুবককে খুনে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার তিনজনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আজ রোববার (১৩ আগস্ট) রাতে ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. মারুফ হাসান সুজন (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, মাস্টারদা সূর্যসেন হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়), মো. রাজিব হোসেন (সাবেক সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়) ও তরিকুল ইসলাম তারেককে (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেশন: ২০১২-১৩) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

প্রসঙ্গত, ২০২১ সালে কথা কাটাকাটির জেরে আবুল হোসেন নামে এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ ওঠে এসব ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

দীর্ঘ তদন্তের পর পুলিশ মারুফ হাসান সুজনকে গ্রেপ্তার করে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬