সভা-সমাবেশে পুলিশের অনুমতি নেবে না গণঅধিকার পরিষদ

১১ আগস্ট ২০২৩, ০৯:৩০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ছবি

গণঅধিকার পরিষদের কাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সভা-সমাবেশ করতে গণঅধিকার পরিষদ পুলিশের কাছ থেকে আর কোনো অনুমতি নেবে না। শুক্রবার (১১ আগস্ট) বিকালে ঢাকার পল্টনে কালভার্ট রোড জামান টাওয়ারের সামনের রাস্তায় এক বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

নুর বলেন, সমাবেশ করার আগে এতদিন গণঅধিকার পরিষদ পুলিশের সহযোগিতায় চেয়ে আবেদন করত। পুলিশ এখন বলছে সহযোগিতা নয়, অনুমতি নিয়ে সমাবেশ করতে হবে। কিন্তু গণঅধিকার পরিষদ সমাবেশ করতে পুলিশের কাছ থেকে আর কোনো অনুমতি নেবে না।

এ সময় অন্য রাজনৈতিক দলগুলোকেও সমাবেশ করতে পুলিশের অনুমতি না নিতে আহ্বান জানান গণঅধিকার পরিষদের সভাপতি।

সাবেক এই ভিপি বলেন, আওয়ামী লীগ সরকার যদি আবারও ভয় দেখিয়ে নির্বাচন করে ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা জারি হবে। তখন কম্বোডিয়া ও উত্তর কোরিয়ার মত অবস্থা তৈরি হবে।

গত ২ অগাস্ট হামলার বিষয়ে নুর বলেন, সেদিন আগেই জেনেছি ছাত্রলীগ হকিস্টিক নিয়ে ঢাবি ক্যাম্পাসে মহড়া দিচ্ছে। কিন্তু আমি ভয় পাইনি, ক্যাম্পাসে গিয়েছি। ছাত্রলীগ আমার ওপর হামলা করেছে, কিন্তু আমি দমে যাইনি, রাজপথেই আছি।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬