চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্বে মহসিন-নোমান

১১ আগস্ট ২০২৩, ০৭:৪৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
মোহাম্মদ আলাউদ্দিন মহসিন ও আব্দুল্লাহ আল নোমান

মোহাম্মদ আলাউদ্দিন মহসিন ও আব্দুল্লাহ আল নোমান © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে মোহাম্মদ আলাউদ্দিন মহসিনকে সভাপতি ও আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (১১ আগস্ট) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সাজ্জাদ হোসেন হৃদয়ের নাম ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আগামী ১ মাসের মধ্য কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে নির্দেশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

এর আগে ২০২২ সালের ১১ নভেম্বর মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। বিলুপ্ত ওই কমিটির সভাপতি ছিলেন খোরশেদ আলম ও শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক। ২০১৬ সালের অক্টোবরে ঘোষিত ওই কমিটি প্রায় চার বছর দায়িত্বে ছিল।

কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬
প্রথমবার কিউরেটরদের লেভেল-১ কোর্স আনছে বিসিবি
  • ০৮ আগস্ট ২০২৬
ইয়াবাসহ আটক, কলেজ ছাত্রদল সভাপতি-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
  • ০৮ আগস্ট ২০২৬
শেরপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬
ড্যাবের সমাবেশে এসে হৃদরোগে মারা গেলেন চিকিৎসক
  • ০৮ আগস্ট ২০২৬