চাঁপাইনবাবগঞ্জে শীতবস্ত্র বিতরণে ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া

১২ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ PM , আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ১১:২৩ PM
শীতবস্ত্র বিতরণে ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া

শীতবস্ত্র বিতরণে ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া © সৌজন্যে প্রাপ্ত

উত্তরবঙ্গের কয়েকটি জেলায় গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা নেমে এসেছে ৮-৯ ডিগ্রিতে। এতে দরিদ্র, দুঃস্থ, ছিন্নমূল ও অসহায় মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়ে।

রবিবার (১১ জানুয়ারি) রাতের আঁধারে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় শীতবস্ত্র নিয়ে হাজির হন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া। তিনি নিজ হাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

এই অনাকাঙ্ক্ষিত কিন্তু মানবিক সহায়তা পেয়ে সুবিধাভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অধিনায়কের এ উদার কার্যক্রম বিজিবির ভাবমূর্তিকে বেসামরিক অঙ্গনে আরও প্রশংসিত করেছে বলে জানা গেছে।

স্থানীয়দের মতে, সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের জন্য এ উদ্যোগ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬